অর্থ বৃত্তদের ইঘুর কবলে শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদ


admin77 প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন / ০
অর্থ  বৃত্তদের ইঘুর কবলে শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদ
১৪৭


শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাস-ঐতিহ্য ও আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা রক্ষার্থে লিখতে বাদ্য হলাম।
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ النُّورِ الْمُجَسَّمِ، وَعَلَى آلِهِ وَأَوْلِيَائِهِ أَجْمَعِينَ.
اللّٰهُمَّ إِنِّي أُجَدِّدَ الْإِيمَانَ وَالْإِسْلَامَ، وَأَتُوبُ إِلَيْكَ تَوْبَةً نَصُوحًا مِنْ جَمِيعِ الذُّنُوبِ وَالآثَامِ۔
أَتُوبُ إِلَى اللّٰهِ جَلَّ جَلَالُهُ تَوْبَةً نَصُوحًا،
مِنْ جَمِيعِ الذُّنُوبِ وَالْكَبَائِرِ وَالصَّغَائِرِ،
وَمِنَ الشِّرْكِ ظَاهِرِهِ وَبَاطِنِهِ، مَعْلُومِهِ وَمَجْهُولِهِ
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
عِطْرًا، اَللّٰهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا حَبِيبِ الْمُصْطَفَى، سِرِّ الْعَالَمِينَ، نُورِ الْمُجَسَّمِ، رَحْمَةٍ مُّهْدَاةٍ، شَمْسِ الْهُدَى، مُحَمَّدٍ وَآلِهِ، صَلَاةً تَمْلَأُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَبِعَدَدِ كُلِّ ذَرَّةٍ مِائَةَ أَلْفِ أَلْفِ مَرَّةٍ، وَبَارِكْ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا
আমরা ১নং রাজাপুর ইউনিয়নের সচেতন মুসল্লী, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারী ও সাধারণ নবীপ্রেমী জনগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কিছু প্রভাবশালী ব্যক্তি আর্থিক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদের ঐতিহাসিক ধারাবাহিকতা এবং সুপ্রতিষ্ঠিত আকিদা-মানহাজ পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।
উক্ত মসজিদ বহু বছর যাবৎ আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা ও আমলের কেন্দ্র হিসেবে সুপরিচিত। ১নং রাজাপুর ইউনিয়নের ওলামা সমিতির কার্যক্রমও দীর্ঘদিন এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল, তাজেদারে শরিয়ত, রাহনুমায়ে তরীকত, বাহারুল উলূম, কুতুবুল আলম ছৈয়দ হাসান আলী (রহঃ) হুজুর কেবলা এখান থেকেই শরীয়তের হুকুম-আহকাম প্রচার ও পরিচালনা করতেন।
এখানে সুন্নাহসম্মত ইবাদত, দুরূদ-সালামে কিয়াম, মিলাদ শরীফ ও আকাবির-আউলিয়া কেরামের মহব্বতভিত্তিক শিক্ষা প্রচলিত ছিল। হঠাৎ করে ভয়-ভীতি, হুমকি-ধমকি ও অর্থবল প্রদর্শনের মাধ্যমে ভিন্ন মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা—শরঈ, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নিন্দনীয়।
আমাদের সুস্পষ্ট ঘোষণা
১️ মসজিদ আল্লাহ তা‘আলার ঘর; এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। দান-অনুদানকে কেন্দ্র করে ভয় প্রদর্শন বা প্রভাব বিস্তার গ্রহণযোগ্য নয়।
২️ইসলামের নামে ভীতি প্রদর্শন, আলেমদের হুমকি প্রদান অথবা অর্থবল প্রয়োগ করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরীয়তসম্মত নয়।
৩️ মতভেদ থাকলে তা কুরআন-সুন্নাহ, ইজমা ও উলামায়ে কিরামের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।
৪️ সমাজে বিভেদ সৃষ্টি, মুসল্লিদের মধ্যে বিরোধ উসকে দেওয়া বা মসজিদের ঐতিহ্যবাহী আকিদা-মানহাজ পরিবর্তনের অপচেষ্টা আমরা সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করছি।
আমি, পীর মুফতী ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাসানী, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই—
★ হুমকি-ধমকি ও প্রভাবের রাজনীতি পরিহার করুন।
★ মসজিদের ইতিহাস-ঐতিহ্য ও প্রতিষ্ঠিত আকিদাকে সম্মান করুন।
★ প্রয়োজনবোধে স্থানীয় উলামায়ে কিরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উপস্থিতিতে খোলামেলা আলোচনার আয়োজন করুন।
পরিশেষে, আমরা শান্তি, ঐক্য ও সুন্নাহর উপর অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে হক বুঝার এবং হকের উপর অটল থাকার তাওফিক দান করুন