০৩ নং খুতবা 👉🌹═ ❖03 ❖👉🌹═══ ❖👉 ❖🌹জুম্মার নামাজের প্রথম খুতবা 👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹 الخُطْبَةُ الأُولَى خُطْبَةٌ الْجُمُعَةِ فِي تَجْدِيدِ الإِيمَانِ وَتَزْكِيَةِ النُّفُوسِ بِالطَّاعَاتِ 📖 অর্থ: আমল ও ইবাদতের মাধ্যমে ঈমান নবায়ন এবং আত্মশুদ্ধি বিষয়ে খুতবা। 👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹


admin77 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন / ০
০৩ নং খুতবা 👉🌹═ ❖03 ❖👉🌹═══ ❖👉 ❖🌹জুম্মার নামাজের প্রথম খুতবা  👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹 الخُطْبَةُ الأُولَى  خُطْبَةٌ الْجُمُعَةِ فِي تَجْدِيدِ الإِيمَانِ وَتَزْكِيَةِ النُّفُوسِ بِالطَّاعَاتِ 📖 অর্থ: আমল ও ইবাদতের মাধ্যমে ঈমান নবায়ন এবং আত্মশুদ্ধি বিষয়ে খুতবা। 👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹
৪৫

০৩ নং খুতবা 👉🌹═ ❖03 ❖👉🌹═══ ❖👉 ❖🌹জুম্মার নামাজের প্রথম খুতবা
👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹
الخُطْبَةُ الأُولَى خُطْبَةٌ الْجُمُعَةِ فِي تَجْدِيدِ الإِيمَانِ وَتَزْكِيَةِ النُّفُوسِ بِالطَّاعَاتِ
📖 অর্থ: আমল ও ইবাদতের মাধ্যমে ঈমান নবায়ন এবং আত্মশুদ্ধি বিষয়ে খুতবা।
👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹🟩 المقدمة
الحمدُ للهِ الذي يُجدِّدُ الإيمانَ في قلوبِ عبادهِ بالطاعةِ والذكرِ، ويُزكِّي النفوسَ بالتقوى والاستغفارِ،ونشهدُ أن لا إلهَ إلا اللهُ وحده لا شريكَ له، ونشهدُ أنَّ محمدًا عبدُهُ ورسولُهُ ﷺ.أمّا بعدُ: فيا عبادَ الله، اتقوا اللهَ حقَّ التقوى، واعلموا أنَّ الإيمانَ يَفْسُدُ بالمعصيةِ ويَحْيَا بالطاعةِ.
🟩 البيان عبادَ الله! إنَّ الإيمانَ في القلبِ كالنورِ، يزيدُ بالطاعةِ ويضعفُ بالمعصيةِ،قال اللهُ تعالى:
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ﴾
وقال سبحانه:﴿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ۝ وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا﴾فقد بيَّنَ اللهُ أنَّ الفلاحَ في تزكيةِ النفسِ، أي تطهيرِها من الذنوبِ والمعاصي،وتزيينِها بالطاعةِ والعبادةِ.وقال النبيُّ ﷺ:“إنَّ الإيمانَ ليَخلَقُ في جوفِ أحدِكم كما يَخلَقُ الثوبُ، فاسألوا اللهَ أن يُجدِّدَ الإيمانَ في قلوبِكم”فهذا الحديثُ يدلُّ على أنَّ الإيمانَ يحتاجُ إلى تجديدٍ دائمٍ بالطاعةِ والذكرِ.ومن أعظمِ أسبابِ تجديدِ الإيمانِ:كثرةُ الذكرِ والاستغفارِالمحافظةُ على الصلاةِتلاوةُ القرآنِ الكريمِ تركُ المعاصي والذنوبِ
قال تعالى:﴿أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ﴾وقال أيضًا:﴿وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي﴾فمن حافظ على هذه الطاعاتِ زاد إيمانُه، ونقِيَ قلبُه، وصلحت نفسُه.🟩 الخاتمة
عبادَ الله! جددوا إيمانَكم بالطاعةِ، وزكُّوا نفوسَكم بالعبادةِ،فإنَّ القلبَ إذا صلحَ صلحَ الجسدُ كله.اللهم جدِّد الإيمانَ في قلوبِنا، وزكِّ نفوسَنا، واغفرذنوبَنا،واجعلنا من عبادِك الصالحين.وصلى اللهُ على سيدنا محمدٍ وعلى آله وصحبه أجمعين.

🟩 المقدمة (ভূমিকা)
الحمدُ للهِ الذي يُجدِّدُ الإيمانَ في قلوبِ عبادهِ بالطاعةِ والذكرِ، ويُزكِّي النفوسَ بالتقوى والاستغفارِ،
আল্লাহর জন্য সমস্ত প্রশংসা , যিনি তাঁর বান্দাদের অন্তরে আনুগত্য ও জিকিরের মাধ্যমে ঈমানকে নবায়ন করেন এবং তাকওয়া ও ইস্তিগফারের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করেন।
ونشهدُ أن لا إلهَ إلا اللهُ وحده لا شريكَ له، ونشهدُ أنَّ محمدًا عبدُهُ ورسولُهُ ﷺ.
আমরা সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই; এবং আমরা সাক্ষ্য দিচ্ছি—সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের প্রিয় মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা ও রাসূল।
أمّا بعدُ: فيا عبادَ الله، اتقوا اللهَ حقَّ التقوى، واعلموا أنَّ الإيمانَ يَفْسُدُ بالمعصيةِ ويَحْيَا بالطاعةِ.
অতঃপর—হে আল্লাহর বান্দাগণ! আল্লাহকে যথাযথভাবে ভয় করোন এবং জেনে রাখোন—গুনাহ ঈমানকে নষ্ট করে আর আনুগত্য তাকে জীবিত করে।
🟩 البيان (মূল বয়ান)
عبادَ الله! إنَّ الإيمانَ في القلبِ كالنورِ، يزيدُ بالطاعةِ ويضعفُ بالمعصيةِ،
হে আল্লাহর বান্দাগণ! ঈমান অন্তরে আলোর মতো—তা আনুগত্যে বৃদ্ধি পায় এবং গুনাহে দুর্বল হয়।
قال اللهُ تعالى: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ﴾
আল্লাহ তাআলা বলেন: “হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসূলের উপর ঈমান আনো।”
وقال سبحانه: ﴿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ۝ وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا﴾
আল্লাহ বলেন: “যে নিজের আত্মাকে পবিত্র করেছে সে সফল হয়েছে, আর যে তা কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে।”
فقد بيَّنَ اللهُ أنَّ الفلاحَ في تزكيةِ النفسِ، أي تطهيرِها من الذنوبِ والمعاصي،
আল্লাহ স্পষ্ট করেছেন—সফলতা হলো আত্মাকে পরিশুদ্ধ করা, অর্থাৎ গুনাহ থেকে পবিত্র করা।
وتزيينِها بالطاعةِ والعبادةِ.
এবং তাকে ইবাদত ও আনুগত্য দ্বারা সুন্দর করা।
وقال النبيُّ ﷺ: “إنَّ الإيمانَ ليَخلَقُ في جوفِ أحدِكم كما يَخلَقُ الثوبُ…”
নবী ﷺ বলেছেন: “তোমাদের অন্তরে ঈমান পুরনো হয়ে যায় যেমন কাপড় পুরনো হয়…”
فهذا الحديثُ يدلُّ على أنَّ الإيمانَ يحتاجُ إلى تجديدٍ دائمٍ بالطاعةِ والذكرِ.
এই হাদীস প্রমাণ করে—ঈমানকে সবসময় ইবাদত ও জিকিরের মাধ্যমে নবায়ন করতে হয়।
ومن أعظمِ أسبابِ تجديدِ الإيمانِ: كثرةُ الذكرِ والاستغفارِ، والمحافظةُ على الصلاةِ، وتلاوةُ القرآنِ، وتركُ المعاصي.
ঈমান নবায়নের প্রধান কারণগুলো হলো: বেশি জিকির, ইস্তিগফার, নামাজের যত্ন, কুরআন তিলাওয়াত এবং গুনাহ পরিত্যাগ।
قال تعالى: ﴿أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ﴾
আল্লাহ বলেন: “জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়।”
وقال أيضًا: ﴿وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي﴾
আল্লাহ আরও বলেন: “আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো।”
فمن حافظ على هذه الطاعاتِ زاد إيمانُه، ونقِيَ قلبُه، وصلحت نفسُه.
যে এসব ইবাদত রক্ষা করে তার ঈমান বৃদ্ধি পায়, হৃদয় পবিত্র হয় এবং আত্মা সংশোধিত হয়।
🟩 الخاتمة (উপসংহার)
عبادَ الله! جددوا إيمانَكم بالطاعةِ، وزكُّوا نفوسَكم بالعبادةِ،
হে আল্লাহর বান্দাগণ! আনুগত্যের মাধ্যমে ঈমান নবায়ন করো এবং ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করো।
فإنَّ القلبَ إذا صلحَ صلحَ الجسدُ كله.
কারণ অন্তর ঠিক হলে পুরো শরীর ঠিক হয়ে যায়।
اللهم جدِّد الإيمانَ في قلوبِنا، وزكِّ نفوسَنا، واغفر ذنوبَنا.
হে আল্লাহ! আমাদের অন্তরে ঈমান নবায়ন করুন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করুন এবং আমাদের গুনাহ ক্ষমা করুন।
وصلى اللهُ على سيدنا محمدٍ وعلى آله وصحبه أجمعين.
আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ, তাঁর পরিবার ও সাহাবীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।।👉 🌹 জুমার নামাজের সানী খুতবা ③ جُزْءُ الثَّالِث (তৃতীয় অংশ) الخُطْبَةُ الثَّانِيَةُ لِلْجُمُعَةِ – ۝ الجُزْءُ الثَّالِثُ ۝ 👉🌹═══ ❖👉 ❖👉🌹الخُطْبَةُ الثَّانِيَةُ সানী খুতবা 👉🌹═══ ❖👉 ❖👉🌹
الحمدُ للهِ الذي أظهرَ نورَ الحبيبِ في أفقِ الوجود، وجعلَ عيدَ مولدِ حبيبِنا ومولانا سيِّدِنا محمدٍ ﷺ فرحًا وسرورًا للعالمين، وبمجيءِ النبيِّ ﷺ إلى الدنيا أشرقتِ الأرضُ نورًا، وسرًّا من أسرارِ لطفِه المخزون.
والصلاةُ والسلامُ على سيِّدِنا ومولانا محمّدٍ ﷺ، شمسِ الهدايةِ، وبدرِ الكمالِ، ومظهرِ أنوارِ المحبّةِ والجمالِ، وعلى آلهِ الطاهرين، وصحابتِه الغرِّ الميامين، ومن تبعهم بإحسانٍ إلى يومِ الدين.أمّا بعدُ؛يا أيُّها الحاضرون الكرام،
إنَّ هذا الذي نُحدِّثُكم به اليوم في هذه الخُطبةِ إنَّما هو أنوارُ المحبّةِ والسلامِ والقيامِ في رحابِ مولدِ خيرِ الأنامِ ﷺ، قد جمعناه تعظيمًا لمقامِ حضرةِ المصطفى ﷺ، وإظهارًا لما أودعَهُ اللهُ تعالى في قلوبِ المؤمنين من محبّتِه الشريفة، وقيامًا بواجبِ الأدبِ والتوقيرِ لجنابِه العظيمِ ﷺ، فاسمعوا بقلوبٍ خاشعةٍ، وذُكِّروا أنفسَكم بنورِ المحبّةِ والاتباعِ..”عِطْرًا، اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا حَبِيبِ الْمُصْطَفَى، سِرِّ الْعَالَمِينَ، نُورِ الْمُجَسَّمِ، رَحْمَةٍ مُّهْدَاةٍ، شَمْسِ الْهُدَى، مُحَمَّدٍ وَآلِهِ، صَلَاةً تَمْلَأُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَبِعَدَدِ كُلِّ ذَرَّةٍ مِائَةَ أَلْفِ أَلْفِ مَرَّةٍ، وَبَارِكْ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا اللَّهُمَّ لا تَجْعَلْ صَلَاتَنَا صيامنا وقيامناوَتِلَاوَتَنَا لِلْقُرْآنِا وركوعنا وسجودنا، وَذِكْرَنَا وَمَوْلِدَنَا وَالصَّلَوَاتِ عَلَى النَّبِيِّ ﷺ وَالسَّلَامَ قِيَامَ الشَّرِيفِ وَصَدَقَاتِنَا، وَجَمِيعَ أَعْمَالِنَا الصَّالِحَةِ.آخِرَ عَمَلِنَا، وَتَقَبَّلْهَا مِنَّا تَقَبُّلًا حَسَنًا، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ. تَقَبَّلْ مِنَّا . اجْعَلْنَا مِنْ عِبَادِكَ الْمَقْبُولِينَ، وَلَا تَجْعَلْنَا مِنَ الْمَحْرُومِينَ.
،، اللهم أعده علينا أعواماً عديدة وأزمنة مديدة ونحن في صحةٍ وعافيةٍ وإيمان..اللهم اجعل هذا البلد آمناً مطمئناً، وسائر بلاد المسلمين، اللهم انشر السلام والرحمة، وارفع عنا الفتن ما ظهر منها وما بطن.
اللهم أصلح أحوال المسلمين، وبارك في أرزاقهم، وارفع درجاتهم، وحقق لهم التقدم في الدين والدنيا، واجعلهم من عبادك الصالحين.اللهم عليك بالظالمين فإنهم لا يعجزونك، اللهم خذهم أخذ عزيزٍ مقتدر، وأرنا فيهم عجائب قدرتك، اللهم من أراد بالإسلام والمسلمين سوءاً فاجعل كيده في نحره.اللهم انصر المظلومين في كل مكان، اللهم كن لهم معيناً ونصيراً، وفرج كربهم، واشف جرحاهم، وارحم شهداءهم، واجعلهم من أهل الجنة.
اللهم ارزقنا شفاعة نبيك محمد ﷺ يوم القيامة، واسقنا من يده الشريفة شربةً هنيئة لا نظمأ بعدها أبداً.
اللهم احشرنا تحت لوائه، واجعلنا من أهل سنته، وارزقنا محبته ومحبّة آله وأصحابه.اللهم ارزقنا صحبة الأولياء والصالحين، واجعلنا من أهل الذكر والمعرفة، ونوّر قلوبنا بنورك، واملأها بحبك يا رب العالمين.
اللهم اختم لنا بالحسنى، واجعل آخر كلامنا من الدنيا لا إله إلا الله محمد رسول الله.اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ ﷺ،النُّورِ الْمُجَسَّمِ، وَالسِّرِّ الْمُعَظَّمِ،الَّذِي خَلَقْتَهُ أَوَّلَ الْخَلْقِ،وَجَعَلْتَهُ مَظْهَرَ نُورِكَ،وَرَحْمَةً لِلْعَالَمِينَ.══👉🌹═ ❖ ═══ ❖👉🌹═══ ❖👉 ❖👉🌹═══ ❖👉❖👉 সানী খুতবার – অনুবাদ
আল্লাহর জন্য সমস্ত প্রশংসা , যিনি অস্তিত্বের দিগন্তে হাবিবে মোস্তফা ﷺ-এর নূর প্রকাশ করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের প্রিয় ও দয়াল নবী, সাইয়্যিদুনা মুহাম্মদ ﷺ-এর মিলাদ শরিফ কে সমগ্র জগত সমূহের জন্য আনন্দ ও খুশির কারণ করেছেন।নুর নবী ﷺ-এর আগমনে পৃথিবী আলোয় উদ্ভাসিত হয়েছে এবং এটি তাঁর গোপন অনুগ্রহের রহস্যসমূহের একটি রহস্য।
আর দুরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের প্রিয় ও মনিব সাইয়্যিদুনা মুহাম্মদ ﷺ-এর উপর, যিনি হিদায়াতের সূর্য, পূর্ণতার চাঁদ, এবং ভালোবাসা ও সৌন্দর্যের নূরের প্রকাশ; এবং তাঁর পবিত্র পরিবার, নির্বাচিত সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করেছে করবে—সবার উপর।অতঃপর—হে সম্মানিত উপস্থিত ব্যক্তিবর্গ!নিশ্চয়ই আজকের এই খুতবায় আমরা আপনাদেরকে যে কথা বলছি, তা হলো—হাবিবে মোস্তফা ﷺ-এর মিলাদ উপলক্ষে ভালোবাসা, শান্তি এবং কিয়াম (আদব-সম্মান প্রকাশ) এর নূরসমূহ। আমরা এটি প্রস্তুত করেছি রাসূলুল্লাহ ﷺ-এর মহান মর্যাদাকে সম্মান করার উদ্দেশ্যে, এবং মুমিনদের অন্তরে আল্লাহ যে পবিত্র ভালোবাসা দিয়েছেন তা প্রকাশ করার জন্য, এবং তাঁর প্রতি আদব ও সম্মান প্রদর্শনের জন্য।
আপনারা খুশু (নম্র) হৃদয় নিয়ে শোনোন এবং নিজেদেরকে ভালোবাসা ও অনুসরণের নূর দিয়ে উপদেশ দিন…হে আল্লাহ! দরুদ ও সালাম বর্ষণ করুন সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের প্রিয় হাবিব, মুস্তফা ﷺ-এর উপর—যিনি জগতসমূহের রহস্য, নূরের মূর্ত প্রকাশ, প্রেরিত রহমত, হিদায়াতের সূর্য; তাঁর উপর, তাঁর পরিবার ও সঙ্গীদের উপর এমন দরুদ বর্ষণ করুন যা আকাশ ও পৃথিবী পূর্ণ করে, এবং প্রতিটি অণু পরিমাণে লক্ষ লক্ষ বার।
হে আল্লাহ! আমাদের নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত, রুকু-সিজদা, জিকির, মিলাদ, দরুদ-সালাম, কিয়াম, দান-সাদকা এবং সমস্ত নেক আমলকে আমাদের জীবনের সর্বশেষ আমল হিসেবে কবুল করুন। হে সর্বাধিক দয়ালু আল্লাহ! আমাদের থেকে তা কবুল করুন, আমাদেরকে আপনার গ্রহণযোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং বঞ্চিতদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না।
হে আল্লাহ! আমাদের উপর বহু বছর ও দীর্ঘ সময় পর্যন্ত এই অবস্থায় তা ফিরিয়ে দিন—স্বাস্থ্য, নিরাপত্তা ও ঈমানের সাথে।হে আল্লাহ! এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন, এবং সকল মুসলিম দেশের জন্যও শান্তি দান করুন। আমাদের থেকে ফিতনা, প্রকাশ্য ও গোপন—সব দূর করে দিন।হে আল্লাহ! মুসলমানদের অবস্থার সংশোধন করুন, তাদের রিজিকে বরকত দিন, তাদের মর্যাদা বৃদ্ধি করুন, তাদের দীন ও দুনিয়ার উন্নতি দান করুন এবং তাদেরকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন।হে আল্লাহ! জালেমদের বিরুদ্ধে সাহায্য করুন, কারণ তারা আপনাকে অক্ষম করতে পারে না। তাদেরকে শক্তিশালী ও ক্ষমতাবানভাবে পাকড়াও করুন, এবং তাদের উপর আপনার কুদরতের বিস্ময় দেখান। যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার ষড়যন্ত্রকে তার নিজের উপর ফিরিয়ে দিন।হে আল্লাহ! পৃথিবীর সকল মজলুমদের সাহায্য করুন, তাদের সহায়ক হোন, তাদের দুঃখ-কষ্ট দূর করুন, তাদের আহতদের আরোগ্য দান করুন, শহীদদের রহম করুন এবং তাদের জান্নাতবাসী করুন।
হে আল্লাহ! আমাদেরকে আপনার নবী মুহাম্মদ ﷺ-এর শাফায়াত দান করুন কিয়ামতের দিনে, এবং আমাদেরকে তাঁর পবিত্র হাতে এমন পানীয় পান করান যার পরে আমরা আর কখনও তৃষ্ণার্ত হব না।হে আল্লাহ! আমাদেরকে তাঁর পতাকার নিচে একত্র করুন, আমাদেরকে তাঁর সুন্নাহর অনুসারী বানান, তাঁর এবং তাঁর পরিবার ও সাহাবীদের ভালোবাসা দান করুন।হে আল্লাহ! আমাদেরকে ওলি ও সৎ লোকদের সাথে থাকার তাওফিক দিন, আমাদেরকে জিকির ও মারেফাতের মানুষ বানান, আমাদের অন্তরকে আপনার নূরে আলোকিত করুন এবং আপনার ভালোবাসায় পরিপূর্ণ করুন।হে আল্লাহ! আমাদের জীবনের শেষ কাজকে সুন্দর করুন এবং আমাদের শেষ কথা বানিয়ে দিন:“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।”ﷺহে আল্লাহ! দরুদ, সালাম ও বরকত বর্ষণ করুন সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের প্রিয় ও মনিব মুহাম্মদ ﷺ-এর উপর যিনি—নূরের মূর্ত প্রতীক, মহান রহস্য, যাকে আপনি প্রথম সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন, এবং যাকে আপনার নূরের প্রকাশ বানিয়েছেন, এবং যিনি সমগ্র জগতের জন্য রহমত।

আমাদের সম্পর্কে বিভাগের আরো খবর

আরও খবর